বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বোয়ালখালী উপজেলা প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রাহাত (৭) নামের এক শি/শু/র মৃ/ত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বার ওয়ার্ডের ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে।

রাহাত ধোরলা গ্রামের মুন্সি চেয়ারম্যান বাড়ির মো. লিটনের ছেলে, সারোয়াতলী পূর্ণ চন্দ্র সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

রাহাতের বাবা লিটন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় মাদ্রাসা পুকুরে একা গোসল করতে গিয়েছিলো রাহাত। দীর্ঘ সময়েও ঘরে না ফেরায় পুকুরে তল্লাশী চালিয়ে তাকে অ/চে/তন অবস্থায় উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা বলেন, বিকেল ৩টার দিকে রাহাত নামের এক শিশুকে পরীক্ষা করে মৃ/ত ঘোষণা করা হয়েছে। শিশুটি পুকুরে ডুবে গিয়েছিল বলে তার স্বজনরা জানিয়েছেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email