সভাপতি মনসুর আলম, সাধারণ সম্পাদক শেখর দত্ত

বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি মনসুর আলম

সাধারণ সম্পাদক শেখর দত্ত

আলমগীর রানা, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২৭-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জোটপুকুর পাড় এলাকার ওয়ারেছ-মোহছেনা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নির্ধারিত ভোটকেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৫ জন। তাঁদের প্রত্যেকেই ভোটাধিকার প্রয়োগ করেন। প্রার্থী, সমর্থক ও সাধারণ শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণের পাশাপাশি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় ছিল।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডা. নিরঞ্জন চক্রবর্তী। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সুমন নন্দী, মোহাম্মদ নেজাম, ভবতোষ ধর ও মোহাম্মদ আবু তাহের। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাকর চক্রবর্তী। পোলিং অফিসার ছিলেন শ্যামল কুমার দে ও মো. সোহেল।

নির্বাচনের ফলাফল: সভাপতি পদে দোয়াত কলম প্রতীকে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মনসুর আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনছুরুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। এ পদে বাতিল হয়েছে ৩ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতীকে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল হাশেম খান বই প্রতীকে পেয়েছেন ৭০ ভোট। বাতিল হয়েছে ১০ ভোট।

সহসভাপতি পদে মাছ প্রতীকে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আবু তৈয়ব সিকদার। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. ফজল করিম রিকশা প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট। বাতিল হয়েছে ৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে কম্পিউটার প্রতীকে ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখর দত্ত। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ মহিউদ্দিন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট এবং মো. সাইফুল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন ২ ভোট। বাতিল হয়েছে ১৩ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মনির আলম মনু। তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আরিফুল ইসলাম ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট। বাতিল হয়েছে ১০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে টেবিল প্রতীকে ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুজন নন্দী। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আবদুর রহিম টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট। বাতিল হয়েছে ৬ ভোট।

অর্থ সম্পাদক পদে মাইক প্রতীকে ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আজিজুল হক চৌধুরী (আজিজ)। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার হোসেন ক্যালকুলেটর প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট। বাতিল হয়েছে ৮ ভোট।

সহ-অর্থ সম্পাদক পদে চশমা প্রতীকে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. এহসানুল হক রাশেদ। তাঁর প্রতিদ্বন্দ্বী লিটন সেন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট। বাতিল হয়েছে ৮ ভোট।

দপ্তর সম্পাদক পদে আম প্রতীকে ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ইফতেখারুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সোহেল গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৫০ ভোট। বাতিল হয়েছে ৫ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. বাদশা। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. নাছের প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৫২ ভোট। বাতিল হয়েছে ৬ ভোট।

আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদে বাল্ব প্রতীকে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জুয়েল। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সুজন মোবাইল প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট। বাতিল হয়েছে ৫ ভোট।

এদিকে, সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির কার্যনির্বাহী সদস্য পদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email