বোয়ালখালীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

লাইসেন্স বিহীন পশুখাদ্য বিক্রি 

লাইসেন্স বিহীন পশুখাদ্য বিক্রি

বোয়ালখালীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লাইসেন্স ব্যতীত পশুখাদ্য বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ মে) উপজেলার খায়ের মঞ্জিল ও ফুলতল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, বাংলাদেশ মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী পটিয়া পোল্ট্রি ফিডকে ১৫ হাজার ও বোয়ালখালী ভেটেরিনারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স ওরিয়েন্ট ভেটেরিনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন আকরাম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email