আহলা দরবার শরীফে হযরত নূরী বাবা (রহঃ)’র ওরশে জেয়ারতে আসেন চট্টগ্রাম-০৮ আসনের সাবেক সাংসদ এবং পুনরায় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নোমান আল-মাহমুদ

আহলা দরবার শরীফে হযরত নূরী বাবা (রহঃ)’র ওরশে জেয়ারতে আসেন চট্টগ্রাম-০৮ আসনের সাবেক সাংসদ এবং পুনরায় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নোমান আল-মাহমুদ

 

আহলা দরবার শরীফে মহান ২৭ অগ্রহায়ণ ১২ ডিসেম্বর হযরত নূরী বাবা (রহঃ)’র ৪৭ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাজার শরীফ জেয়ারতে আসেন চট্টগ্রাম-০৮ আসনের সাবেক সাংসদ এবং পুনরায় সংসদ সদস্য পদপ্রার্থী, আলহাজ্ব নোমান আল-মাহমুদ।

 

জেয়ারত শেষে তিনি দরবার শরীফে ওরশ শরীফ উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ভক্ত আশেকদের জন্য দরবারের ব্যবস্থাপনা এবং আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কর্তৃক পরিচালিত আহলা দরবার শরীফের একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মাদ্রাসা, এতিমখানা পরিদর্শন করেন।

 

পরবর্তীতে তিনি আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মা,জ্বি,আ)’র সাথে সাক্ষাৎ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email