
বোয়ালখালীতে “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প” শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত
বোয়ালখালী প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বোয়ালখালীতে “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প” শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।
ব্র্যাক উপজেলা প্রকল্প পরিচালক ফেরদৌসি আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডা. মাসুদ আলম, ডা. তোফায়েল আহম্মদ, আরএমও ডা. সুফিয়ান সিদ্দিকী, প্রধান শিক্ষক কামরুল হাসান, সাংবাদিক মো. সিরাজুল ইসলাম ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মো. রিদোয়ানুল হক।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.