নির্বাচনী শালীনতা ও পরিবর্তনের বার্তা: ব্যানার অপসারণে নেতাকর্মীদের নির্দেশ দিলেন সাঈদ আল নোমান
চট্টগ্রাম–১০ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান তাঁর নির্বাচনী এলাকার সকল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে (১৪ ফেব্রুয়ারি শনিবার) বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রচারণামূলক সকল ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন।
সাঈদ আল নোমান বলেন, “পরিবর্তনের সূচনা আমাদের থেকেই হোক। নির্বাচনী শালীনতা, পরিবেশ সুরক্ষা ও জনদুর্ভোগ কমাতে অবিলম্বে সকল ব্যানার অপসারণ করতে হবে। আমাদের দায়িত্বশীল রাজনীতির চর্চা এখনই শুরু হয়েছে।
তিনি বিশ্বাস করেন এ ধরনের উদ্যোগ নির্বাচনোত্তর সৌহার্দ্য ও শালীন রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। পরিবেশ ও জনস্বার্থে এমন ঘোষণা রাজনীতিতে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.