
বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল
বোয়ালখালী প্রতিনিধি:
পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর সদরে বোয়ালখালী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম এস এম মিজানুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র জাহানের জন্য রহমতস্বরূপ। তাঁর আদর্শ ও শিক্ষা অনুসরণ করে জীবন পরিচালনা করলে সমাজে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক ও বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং দৈনিক ণের সিনিয়র স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দীন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাহীনূর কিবরিয়া মাসুদ, উদযাপন কমিটির সদস্য সচিব এইচ এম আলমগীর চৌধুরী রানা, রাজু দে, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীশষ বড়ুয়া রাজু, এস এম রবিউল হোসাইন, সাদেকুর রহমান সবুজ, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, আবু নাঈম, শাহাদাত হোসাইন জুনাঈদীসহ প্রেস ক্লাবের সদস্যরা।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজী এম এস এমরান কাদেরী। নাতে রাসুল (দ.) পরিবেশন করেন এইচ এম নিজামুদ্দিন চৌধুরী রাহী।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম আলকাদেরী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। আইন উপদেষ্টা: ব্যারিস্টার মনোয়ার হোসেন। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.