বোয়ালখালীতে ওয়ালটনের ‘হাউসফুল অফার’, বিজয়ী রীমার হাতে তুলে দেওয়া হলো ঘরভর্তি উপহার
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ওয়ালটনের ‘হাউসফুল অফার’-এর আওতায় পুরস্কার বিজয়ী আসমা সুলতানা রীমার হাতে ঘরভর্তি উপহার তুলে দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে এসব উপহার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান, মডেল ও অভিনয়শিল্পী সাদিয়া আয়মান, ওয়ালটনের হেড অব সেলস ফিরোজ আলম এবং স্থানীয় ব্যবসায়ী ও ওয়ালটন শোরুমের প্রোপ্রাইটর এস এম জামাল উদ্দীন।
জানা যায়, মাত্র ৫২ হাজার টাকা দিয়ে ওয়ালটনের একটি ফ্রিজ কিনে হাউসফুল অফারের আওতায় ঘরভর্তি উপহার জেতেন চরণদ্বীপের বাসিন্দা আসমা সুলতানা রীমা। অনুষ্ঠানে বিজয়ী রীমার পক্ষে তাঁর মেয়ে নাহিয়ান হাসান বিন্দু অতিথিদের কাছ থেকে এসব উপহার গ্রহণ করেন।
এদিকে একই অফারের আওতায় ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার জিতেছেন ভাণ্ডালজুড়ির বাসিন্দা রূপক দাশ।
অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও অভিনেত্রী সাদিয়া আয়মানের উপস্থিতিতে স্থানীয় ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

ওয়ালটনের ‘ওয়ান্ডারফুল সারপ্রাইজে, লাইফ হবে বিউটিফুল’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। আইন উপদেষ্টা: ব্যারিস্টার মনোয়ার হোসেন। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.