
বোয়ালখালীতে অনুমোদনহীন ইটভাটার নির্মাণকাজ বন্ধের নির্দেশ, ৫০ হাজার টাকা জরিমানা
বোয়ালখালী প্রতিনিধি: নির্মাণকাজ পরিচালনার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার চরখিজিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(খ) ধারা অনুযায়ী হাজী রফিক আহাম্মদ (৮৪), পিতা—বকশু মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিকে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
অভিযানকালে নির্মাণাধীন ইটভাটাটির নাম আগে ‘শাহ মোহসেন আউলিয়া’ থাকলেও বর্তমানে ‘ডি অ্যান্ড সি’ নামে পরিচিত বলে জানা গেছে। প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন অনুযায়ী এ ধরনের অভিযান ও ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। আইন উপদেষ্টা: ব্যারিস্টার মনোয়ার হোসেন। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.