
মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী সদস্য হলেন যুবদল নেতা কফিল উদ্দিন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মহানগর কোতোয়ালী থানা যুবদল নেতা ও টেরীবাজার শ্রমিকদলের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ কফিল উদ্দিন।
সম্প্রতি ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২৭ সদস্যবিশিষ্ট এই শক্তিশালী কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ সাহাব উদ্দিন শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসেন (দিপ্তী)। এই কমিটিরই অন্যতম কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ কফিল উদ্দিন।
ঐতিহ্যবাহী এই ক্লাবটির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার পর এক প্রতিক্রিয়ায় কফিল উদ্দিন বলেন, "মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারা নিঃসন্দেহে অত্যন্ত সম্মানের। আমি এই দায়িত্বকে কোনো পদমর্যাদা হিসেবে দেখছি না; বরং এটিকে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং তরুণ ও উদীয়মান প্রতিভাদের বিকাশে অবদান রাখার একটি বড় সুযোগ হিসেবে মনে করি।"
তিনি আরও বলেন, "চট্টগ্রামের ক্রীড়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে এবং ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততা বজায় রাখতে চাই।"
এদিকে মোহাম্মদ কফিল উদ্দিন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম মহানগর শ্রমিকদল, যুবদলসহ চট্টগ্রামের বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। আইন উপদেষ্টা: ব্যারিস্টার মনোয়ার হোসেন। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.