
বোয়ালখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস পালিত
বোয়ালখালী প্রতিনিধি:
‘ডায়াবেটিস দেরি নয়; ব্যবস্থা নিন এখনই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বোয়ালখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে পূর্ব গোমদণ্ডীর আছাদ ম্যানসনে অবস্থিত ‘বোয়ালখালী ডায়াবেটিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’-এ আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও পথসভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
সমিতির সহ-সভাপতি আলহাজ্ব খালেদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন এস. এম. আফজর রহমান (আফাজ)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ. কে. এম. ইসমাইল।

এতে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম কোষাধ্যক্ষ মো. ইসমাইল চৌধুরী, আলহাজ্ব মো. রেজাউল করিম, এস. এম. এয়াকুব, হেলাল উদ্দিন মো. সাইফুল ইসলাম (টিপু), মো. আলী আকবর, সাংবাদিক এইচ. এম. আলমগীর চৌধুরী রানা এবং বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের রোভার ও গার্ল-ইন-রোভার স্কাউটের সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ডায়াবেটিস সম্পর্কে অসচেতনতা ও চিকিৎসায় অবহেলা নানা জটিলতার কারণ হতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুশৃঙ্খল জীবনযাপন, পরিমিত খাদ্যাভ্যাস ও শারীরিক ব্যায়ামের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে সচেতন হতে হবে।
প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য রাখেন অধ্যক্ষ এ. কে. এম. ইসমাইল, এস. এম. আফজর রহমান (আফাজ), মো. রেজাউল করিম, মো. ইসমাইল চৌধুরী, এস. এম. এয়াকুব, হেলাল উদ্দিন মো. সাইফুল ইসলাম (টিপু)।

পরে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হয়ে পুনরায় আছাদ ম্যানসনের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভার মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। আইন উপদেষ্টা: ব্যারিস্টার মনোয়ার হোসেন। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.