
আজ বোয়ালখালীতে হযরত আবদুল জলিল শাহ (ক.)-এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হচ্ছে
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের মীরপাড়াস্থ গোমদণ্ডী জলিল ভাণ্ডার দরবার শরীফে হযরত শাহসূফী মওলানা শেখ সৈয়দ আবদুল জলিল শাহেন শাহ (ক.) আল মাইজভাণ্ডারী আল ফারুকী (রহ.)-এর মহান বেছাল উপলক্ষে বার্ষিক ওরশ শরীফ আজ সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।
বার্ষিক ওরশ শরীফ পরিচালনা কমিটির সেক্রেটারি হাজী আবু আকতারের পরিচালনায় দিনব্যাপী ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির মধ্য দিয়ে ওরশের আয়োজন করা হয়েছে।
আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে বাদ ফজর খতমে কোরআন ও খতমে গাউছিয়া, বাদ এশা মিলাদ মাহফিল ও তবারক বিতরণ। এছাড়া রাত ১০টায় ছেমা মাহফিল, কাওয়ালী ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওরশ উপলক্ষে দরবার শরীফে ভক্ত-আশেকান, মুরিদান ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটেছে।
ওরশ পরিচালনা কমিটির সেক্রেটারি হাজী আবু আকতার সংশ্লিষ্ট সবাইকে ওরশ শরীফে উপস্থিত হয়ে আধ্যাত্মিক মাহফিলকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। আইন উপদেষ্টা: ব্যারিস্টার মনোয়ার হোসেন। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.