
খাজা সুপার মার্কেট সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী জসীম উদ্দীন বাদল, প্রতীক ছাতা
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে প্রার্থী হয়েছেন প্রবীণ ব্যবসায়ী মোঃ জসীম উদ্দীন বাদল। নির্বাচনে তাঁর প্রতীক ‘ছাতা’।
আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে সামনে রেখে তিনি মার্কেটের ব্যবসায়ী ও ভোটারদের কাছে ছাতা প্রতীকে ভোট চেয়ে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
প্রচারণামূলক পোস্টারে মোঃ জসীম উদ্দীন বাদল নিজেকে একজন প্রবীণ ও সুপরিচিত ব্যবসায়ী হিসেবে তুলে ধরে মার্কেটের ব্যবসায়ীদের সেবা করার সুযোগ চেয়েছেন।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাতা মার্কায় ভোট দিয়ে অত্র মার্কেট ও ব্যবসায়ীদের সেবা করার সুযোগ দিন।
খাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। আইন উপদেষ্টা: ব্যারিস্টার মনোয়ার হোসেন। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.