
খাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন মঙ্গলবার, সভাপতি পদে লড়ছেন দুই প্রার্থী
বোয়ালখালী প্রতিনিধি:
খাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৪ নভেম্বর)। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিরতির পর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৩২ জন।
সভাপতি পদে মো. জসীম উদ্দীন ‘ছাতা’ প্রতীক এবং মোহাম্মদ দিদারুল আলম ‘চেয়ার’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সমিতির মোট আটটি পদের মধ্যে সভাপতি পদ ছাড়া বাকি সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—সহ-সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক মো. নয়ন উদ্দীন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল মোমেন, অর্থ সম্পাদক জমির উদ্দীন, প্রচার সম্পাদক মনজুর হোসেন এবং দপ্তর সম্পাদক মো. ওয়াজুল্লাহ চৌধুরী (মিঠু)।
খাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মুহাম্মদ নজরুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মুহাম্মদ ইব্রাহিম, মোবারক উল্লাহ টোহেল, বাহা উদ্দিন (বাহার), আনুপ কর, পলাশ দত্ত ও হুমায়ুন কবির।
নির্বাচনকে ঘিরে মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি পদে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় ভোটারদের রায়ে কে নির্বাচিত হন, তা জানতে অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। আইন উপদেষ্টা: ব্যারিস্টার মনোয়ার হোসেন। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.