বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, আরেকজন আশঙ্কাজনক

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, আরেকজন আশঙ্কাজনক

বোয়ালখালী সংবাদদাতা: চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়েশা আকতার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একইসাথে ডুবে যাওয়া সিদরাতুল মুনতাহা (৭) নামে আরেক শিশুর অবস্থা আশঙ্কাজনক। দু’জনই সম্পর্কে চাচাতো বোন।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামশেদ মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা ওই এলাকার মো. সেকান্দর আলমের মেয়ে ও সিদরাতুল মুনতাহা তার ভাই মোহাম্মদ আলমের মেয়ে। দু’জনই সুলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য মো. মনসুর জানান, দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে দুই বোন পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন এবং মুনতাহাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email