বোয়ালখালীতে মদ-গাঁজাসহ গ্রেপ্তার ৪

বোয়ালখালীতে মদ-গাঁজাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিনিধি: বোয়ালখালীতে চোলাই মদ, গাঁজা ও নগদ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে বোয়ালখালী থানায় হস্তান্তর করলে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন, বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৫নং ওয়ার্ডের মীরপাড়া আলা মিয়া সওদাগরের বাড়ীর মৃত নূর মোহাম্মদের ছেলে মো. শাহজাহান (৩৮), দরপপাড়া গুরামিয়া হাজী বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে শেখ আহমদ (৫১), মৃত নুরুল ইসলামের ছেলে এরশাদ (৩২) এবং মৃত নুরুল হকের ছেলে খোরশেদ আলম (৪২)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, তাদের কাছ থেকে ৫ লিটার চোলাই মদ, ৭৫ গ্রাম গাঁজা ও নগদ ৪৬ হাজার ৯০৭ টাকা জব্দ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email