ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্যে মোনাজাত করেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ আবরার ইবনে সেহাব

চট্টগ্রামে আহলা দরবার শরীফে হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ)’র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

চট্টগ্রামে আহলা দরবার শরীফে হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ)’র বার্ষিক ওরশ শরীফ উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীস্থ আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সাধক, পীরে কামেল, হাদীয়ে জামান, মোনাজেরে আহলে সুন্নাত, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী, আল-চিশতী প্রকাশ সেহাব বাবা (রহঃ) এঁর দুই দিনব্যাপি ১৪ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহান ২২ চৈত্র মোতাবেক ৫ এপ্রিল শনিবার ও ৬ এপ্রিল রবিবার ওরশে খাস মাহফিল, আয়োজিত কর্মসূচিসমূহ, আড়ম্বরপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানাদি ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে যথাযথ মর্যাদায় মহাসমারোহে আহলা দরবার শরীফে উদযাপিত হয়েছে।

ছবি: তকরির করছেন আল্লামা হাফেজ কাজী আব্দুল আলিম রেজভী আল-ক্বাদেরী (মা:জি:আ:)

ওরশ শরীফ পরিচালনা ও ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্যে আখেরী মোনাজাত করেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন, রাহবারে ত্বরীকত, শাহজাদা শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।

ওরশে খাস মাহফিলে তকরির করেন এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ কাজী আব্দুল আলিম রিজভী আল-ক্বাদেরী, মাওলানা কাজী জসিম উদ্দীন নূরী।

ছবি: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার রহমত উল্ল্যাহ, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার, আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বোয়ালখালী উপজেলা বিএনপি র সদস্য সচিব আলহাজ্ব হামিদুল হক মন্নান ৪ এপ্রিল শুক্রবার সকালে দরবার শরীফ জেয়ারতে আসেন। ওরশ শরীফের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিদর্শন এবং সাজ্জাদানশীনের সাথে সাক্ষাৎ করেন।

  • ছবি: ইউএনও, ওসি ও জনপ্রতিনিধি

ওরশ শরীফ শরীফ উপলক্ষে আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল খতমে পাক কোরআন, হযরত নবী করীম (দঃ), সাহাবায়ে কেরাম (রাঃ) এবং আউলিয়া কেরামের রূহ মোবারকের উপর ফাতেহা পাঠ, এশার নামাজ, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল জিকির-আজকার, সেমা মাহফিল ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্যে আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।

আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি এ,এইচ,এম নিযামুদ্দীন রাজু ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান তত্বাবধানে খতমে পাক কোরআন, কেরাত, হামদ-নাত, ইসলামী গজল, দরুদ শরীফ, জিকিরে ইলাহী, জেয়ারত, হুজুরের জীবনী আলোচনা, সার্বিক কর্মসূচি সমূহে অংশগ্রহণ ও ওয়াজ করেন আহলা দরবার শরীফ শাহী জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান, আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দীন চিশতী, সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সোহেল আজাদ, সহকারী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, হাফেজ মোহাম্মদ মামুনুর রহমান, মাওলানা মোহাম্মদ ইদ্রিস উদ্দীন ও মাদ্রাসার অন্যান্য ওলামায়ে কেরামগণ।

ছবি: এশার নামাজের জামাত

মাহফিলে সা’মা পরিবেশন করেন কাওয়ালী শিল্পী ওস্তাদ মোহাম্মদ মনির কাওয়াল, সহশিল্পী সাব্বির ও অন্যান্যরা।

উক্ত ওরশ শরীফে আউলিয়া কেরামের রুহানী ফয়েজ হাসিল করার জন্য পরিবার পরিজনদের নিয়ে আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার শাখা সমূহ ব্যানার, পোস্টার, ফেস্টুন, পতাকা ও হাদিয়াসহ দেশের সকল বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে দরবার শরীফের হাজার হাজার মুরিদ, ভক্ত, আশেকগণ হাজির হয়েছেন। দেশ বিদেশ থেকে উক্ত ওরশ মাহাফিলে প্রায় সহস্রাধিক মানুষের সমাগম হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email