একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও অধ্যক্ষা প্রীতিকণা বড়ুয়ার মৃত্যুবার্ষিকী

একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও অধ্যক্ষা প্রীতিকণা বড়ুয়ার মৃত্যুবার্ষিকী

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরখীল গ্রামের তথা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্ব বিশ্ববন্ধন’র প্রকাশক ও প্রধান উপদেষ্ঠা, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী,
তাঁর সহধর্মিনী অধ্যক্ষা প্রীতিকণা বড়ুয়ার ১১তম মৃত্যুবার্ষিকী স্মরণে আবুরখীলের নিজ বাড়িস্থ নন্দন কানন বৌদ্ধ বিহারে গত শনিবার (৮ আগস্ট) স্মরণসভা, সংঘদান ও জ্ঞাতীভোজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নন্দন কানন বিহার কমিটির সভাপতি বিশ্বজিত বড়ুয়া নান্টু।
ধর্মশ্রী ভিক্ষু ও জিমি কার্টার বড়ুয়ার যৌথ পরিচালনায় ধর্মদেশনা করেন আবুরখীল অজান্তা বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাথের , কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের, নন্দন কানন বিহারের অধ্যক্ষ সোবিতানন্দ মহাথের, আবুরখীল মনোকামনা পুর্ণ জাদীর প্রতিষ্ঠাতা ভদন্ত উকট্টা পাঞ্চাথের ।

ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার কর্মময় জীবনের উপর আলোকপাত করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল এর সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, সাঃ সম্পাদক শিক্ষক সমীরন বিকাশ বড়ুয়া, সহ সভাপতি পুস্পেন বড়ুয়া কাজল, যুগ্ম সম্পাদক কাজল কান্তি বড়ুয়া, সেবা ও সমাজকল্যাণ সম্পাদক অসীম কুমার বড়ুয়া মুকুল, নির্বাহী সদস্য কাজল বড়ুয়া চৌধুরী সংগঠক প্রণবরাজ বড়ুয়া, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)’র মহাসচিব নুর মোহাম্মদ, বৌদ্ধ নেত্রী চম্পাকলি বড়ুয়া, ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া, বিশ্ববন্ধন পত্রিকার সম্পাদক কবি বিশ্বপ্রতাপ বড়ুয়া, শিক্ষক খগেন্দ্র লাল বড়ুয়া, সমাজসেবক নূর আহমদ শাহ মাইজভান্ডারী, ও সংগঠক রতন বড়ুয়া ।
এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক দেবাশিষ বড়ুয়া দেবু, দোলন বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলকেশ বড়ুয়া তপু ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email