বোয়ালখালী পৌরসভার মেয়র হিসেবে জাহাঙ্গীর আলম সিআইপি কে দেখতে চান পৌরসভাবাসী

বোয়ালখালী পৌরসভার মেয়র হিসেবে জাহাঙ্গীর আলম সিআইপি কে দেখতে চান পৌরসভাবাসী

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার মেয়র হিসেবে আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম (সিআইপি)-কে দেখতে চান স্থানীয় এলাকাবাসী। তাঁকে পৌরসভার মেয়র হিসেবে দেখতে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আলহাজ্ব মোহাম্মদ  জাহাঙ্গীর আলম সিআইপি   বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুফতিপাড়া এলাকার মরহুম আলহাজ্ব আবুল খায়ের এর সুযোগ্য  সন্তান। তিনি দীর্ঘদিন ওমান, সংযুক্ত আরব আমিরাত প্রবাসজীবন কাটিয়েছেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক এবং একে লায়লা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হিসেবে পরিচিত। ব্যবসায়িক ক্ষেত্রে সিআইপি (Commercially Important Person) হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুফতিপাড়ার সন্তান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বারবার নির্বাচিত  (সিআইপি) একজন শিক্ষানুরাগী ও বিশিষ্ট  সমাজসেবী। শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে। তাঁকে পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান এলাকাবাসী।

স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভার নেতৃত্বে নতুন সম্ভাবনা, নাগরিক সেবার মানোন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গুরুত্ব পাবে।

এদিকে এই প্রত্যাশার মধ্যদিয়ে আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমকে ঘিরে পৌরসভার স্থানীয় নেতৃত্ব নিয়ে আলোচনা সামনে এসেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email