বোয়ালখালী সমিতি কক্সবাজারের ইফতার মাহফিল

বোয়ালখালী সমিতি কক্সবাজারের ইফতার মাহফিল

ঐতিহ্যবাহী আঞ্চলিক সংগঠন বোয়ালখালী সমিতি, কক্সবাজার এর ইফতার মাহফিল গত ২৪ মার্চ সোমবার কক্সবাজার সদরের আল্-গণি রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে।

কক্সবাজার জেলায় চট্টগ্রামস্থ বোয়ালখালী উপজেলা অধিবাসিদের সমন্বয়ে গঠিত ঐতিহ্যবাহী আঞ্চলিক সংগঠন বোয়ালখালী সমিতি কক্সবাজার-এর ইফতার মাহফিল সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি সুব্রত সেন গুপ্ত এর সভাপতিত্বে সাংবাদিক ও বীমা উপদেষ্টা আলমগীর রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

রমজানের গুরুত্ব, ফজিলত ও তাৎপর্য শীর্ষক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বশির চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, জাহাঙ্গীর আলম। মুনাজাত পরিচালনা করেন কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জলিল।

ইফতার মাহফিল শেষে আয়োজকদের একাংশ

সভায় সমিতির সিনিয়র সহসভাপতি মো: জাকের হোসেন এর বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। উপদেষ্টা মো: মাহবুব আলম ও সাধারণ সম্পাদক আবদুল আজিজ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, আরজু, উজ্জ্বল দত্ত, পারভেজ, টিপু, আবদুল মজিদ, শফিউল আজম, বাবুল বৈদ্য, জাহেদ হোসেন, ছৈয়দ, মহিউদ্দিন চৌধুরী, মাহমুদুল হক মনু, কামাল উদ্দিন, আবদুল মোনাফ, রুবেল প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email