আজ মহান ২২ চৈত্র

আজ মহান ২২ চৈত্র আহলা দরবার শরীফে হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ)’র বার্ষিক ওরশ শরীফ

আজ মহান ২২ চৈত্র
আহলা দরবার শরীফে হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ)’র বার্ষিক ওরশ শরীফ

আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সাধক, পীরে কামেল, মোনাজেরে আহলে সুন্নাত, হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী, আল-চিশতী প্রকাশ সেহাব বাবা (রহঃ) এর ১৪ তম দুই দিনব্যাপি পবিত্র বার্ষিক ওরশ শরীফ ২২ চৈত্র ৫ এপ্রিল শনিবার আহলা দরবার শরীফে শুরু হয়েছে।  এই মহান সূফিসাধকের ওরশ শরীফ আজ (প্রধান দিবস) ও আগামীকাল (খাস মাহফিল) দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

হযরত সেহাব বাবা (রহ:) এঁর রওজা শরীফ (রাতের আলোকসজ্জা)

ওরশ শরীফ পরিচালনা করবেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন রাহবারে ত্বরীকত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।

ওরশ শরীফ শরীফ উপলক্ষে আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে পাক কোরআন, হযরত নবী করীম (দঃ), সাহাবায়ে কেরাম (রাঃ) এবং আউলিয়া কেরামের রূহ মোবারকের উপর ফাতেহা পাঠ, এশার নামাজ, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল জিকির-আজকার, সেমা মাহফিল ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্যে আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।

ছবি: ওরশ শরীফের পোস্টার

উক্ত ওরশ শরীফে সকল ভক্ত আশেকগণকে হাজির হয়ে আউলিয়া কেরামের রুহানী ফয়েজ হাসিল করার জন্য অনুরোধ জানিয়েছেন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি এ,এইচ,এম নিযামুদ্দীন রাজু এবং সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email