চট্টগ্রামের আহলা দরবার শরীফে হাদীয়ে জামান হযরত সেহাব বাবা (রহ:) এর ওরশ শরীফ সম্পন্ন

চট্টগ্রামের আহলা দরবার শরীফে হাদীয়ে জামান হযরত সেহাব বাবা (রহ:) এর ওরশ শরীফ সম্পন্ন

বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম) :
আহলা দরবার শরীফের পীরে কামেল মুর্শিদে বরহক, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত, ফানা ফিল্লাহ, বাকাবিল্লাহ, মোনাজের ও ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ্ব শাহসূফী সৈয়দ মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল কাদেরী, আল চিশতী সাহেব কেবলা (রহঃ) এর ১৫তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) পবিত্র ওরশ শরীফ এবং সোমবার (৬ এপ্রিল) খাস মাহফিল দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামের বোয়ালখালীস্থ আহলা দরবার শরীফে মহাসমারোহে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়।
এতে দেশ বরেণ্য আলেম-ওলামা, পীর-মাশায়েক, বিভিন্ন দরবারের সাজ্জাদানশীনগণসহ অগণিত আশেক-ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

ওরশ শরীফ পরিচালনা করেন হযরত শাহসূফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-কাদেরী, আল-চিশতী (রহঃ) সাহেব কেবলার শাহজাদা, আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-কাদেরী আল চিশতী (মা:জি:আ:)।

ওরশ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন পাক, হযরত নবী করীম (দ:), সাহাবায়ে কেরাম (রাঃ) এবং আউলিয়া কেরাম (রঃ) এঁর রূহ মোবারকের ওপর ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল, সেমা মাহফিল ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্যে মোনাজাত ও তবারুক বিতরণ।

আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার সার্বিক তত্বাবধানে আয়োজিত এই পবিত্র ওরশ শরীফে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়ে দোজাহানের নেকী হাসিল করেন আহলা দরবার শরীফে আগত আশেক, ভক্তবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email