
চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা
বোয়ালখালী প্রতিনিধি :চট্টগ্রাম):
চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোয়ালখালীর কানুনগোপাড়া বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। এসময় প্রসিকিউশন (সরকারের পক্ষে মামলা পরিচালনাকারি) হিসেবে চট্টগ্রামের ঔষধ তত্তাবধায়করা উপস্থিত ছিলেন।
ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর ক ও খ ধারা
এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ৫টি প্রতিষ্ঠানকে প্রায় ৭০,০০০ টাকা অর্থদন্ড করা হয়। তবে তাদের কাউকেই কারাদণ্ড দেওয়া হয়নি।
অভিযুক্ত ৫টি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মা ফার্মেসিকে ১০,০০০ টাকা, সেবা ফার্মেসিকে ৩০,০০০ টাকা, শ্যামা ফার্মেসিকে ১০,০০০ টাকা, পপুলার ফার্মেসিকে ১০,০০০ টাকা ও নিরাময় ফার্মেসিকে ১০,০০০ টাকাসহ মোট ৭০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে পাঁচ প্রতিষ্ঠানের নামে মামলা করা হয়।
অভিযুক্ত ফার্মেসিগুলোকে ১। ফিজিশিয়ান স্যাম্পল রাখা ২।আনরেজিস্টার্ড ওষুধ, ব্যানড ওষুধ রাখার অপরাধ ও ৩। ওষুধ যথাযথভাবে রেফ্রিজারেটরে সংরক্ষণ না করার অপরাধে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ ধারায় ঔষুধ তত্তাবধায়ক মোঃ ফজলুল হক ও আবিদ আহসান এর তত্ত্বাবধানে ফার্মেসিগুলোতে এই অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে মামলাসহ আইনী ব্যবস্থা নেওয়া হয়।





