বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম) : বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে বোয়ালখালী উপজেলা প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল) বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের তালতলা এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে বোয়ালখালী উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বদিউল আলমের ছেলে মোহাম্মদ মানিকের কাছ থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে বোয়ালখালীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত করবে উপজেলা প্রশাসন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email