বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের নন্দীপাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত রনি চৌধুরী নন্দীপাড়ার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে। রনি খামারে মুরগী পালনের পাশাপাশি এলাকায় প্রাইভেট টিউশনি করতেন।

প্রতিবেশী আজিম জানান, সকাল সাড়ে ৮টার দিকে রনি খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলো। নাস্তা করার জন্য ডাকতে গিয়ে তার মা মাটিতে পড়ে থাকা অবস্থায় তাকে দেখতে পান।

পরে রনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা বলেন, সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রনি চৌধুরী নামের এক যুবককে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email