
চট্টগ্রাম–দোহাজারী লোকাল ট্রেন চালু- এখন সময়ের দাবি
গত বছরের ফেব্রুয়ারি–মার্চ মাসে চট্টগ্রাম থেকে দোহাজারী লোকাল ট্রেন চালুর দাবিতে আমরা বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) মোঃ সুবক্তগীন স্যারের সঙ্গে সাক্ষাৎ করি এবং তাঁর কাছে একটি স্মারকলিপি প্রদান করি।
সাক্ষাৎকালে তিনি আমাদের জানান, ইঞ্জিন সংকটের কারণে তখন নতুন লোকাল ট্রেন চালু করা সম্ভব হচ্ছে না। তবে ইঞ্জিন সংকট দূর হলে চট্টগ্রাম–দোহাজারী রুটে লোকাল ট্রেন চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন।
আজ এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। ইতোমধ্যে রেলওয়েতে নতুন ইঞ্জিন ও কোচ যুক্ত হয়েছে এবং বিভিন্ন রুটে নতুন ট্রেনও চালু হয়েছে। তাই আমরা মনে করি, চট্টগ্রাম–দোহাজারী রুটে লোকাল ট্রেন চালুর আর কোনো যৌক্তিক বিলম্ব হওয়া উচিত নয়।
এই রুটে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। একটি নিয়মিত লোকাল ট্রেন চালু হলে তাদের সময়, অর্থ ও ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
অতএব, বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনীত অনুরোধ—জনস্বার্থ বিবেচনায় দ্রুত চট্টগ্রাম–দোহাজারী লোকাল ট্রেন চালুর কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য ও যৌক্তিক দাবি।





