সাতকানিয়া-লোহাগাড়ায় সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতি

সাতকানিয়া-লোহাগাড়ায় সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতি

আরফাত আরেফিন:
দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে টেরীবাজার ব্যবসায়ী সমিতি। মানবিক উদ্যোগের অংশ হিসেবে সমিতির পক্ষ থেকে গত সোমবার (১২ জুলাই) সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে প্রায় এক হাজারেরও অধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবাই টেরীবাজার ব্যবসায়ী সমিতির অন্যতম অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল  মান্নান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, উপদেষ্টা হাজী রফিকুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ গোলাম নবী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মহি উদ্দিন, এস.এস.এস. বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব, অর্থ সম্পাদক অধ্যক্ষ এমরানুল হক সাইয়েদ, সমাজকল্যাণ সম্পাদক হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

ত্রাণ পেয়ে বন্যাকবলিত পরিবারের সদস্যরা টেরীবাজার ব্যবসায়ী সমিতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক সহায়তাকে দুর্দিনে বড় ধরনের সহযোগিতা হিসেবে উল্লেখ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email