
মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদের প্রতিযোগিতা ২৪ আগস্ট
বিশ্ব মানবতার মুক্তির অনন্য দিশারী সরওয়ারে কায়েনাত, রাহমাতুল্লিল আলামিন (দ.) ধরাধামে শুভাগমন উপলক্ষে পবিত্র ১০ রবিউল আউয়াল মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী কতৃর্ক প্রতিষ্ঠিত মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদের আয়োজন ও ব্যবস্থাপনায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ২৪ আগস্ট সকাল, সোমবার ৮.৩০টায় হাসনাইন কমপ্লেক্স, গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হবে। ক্বিরাত, হামদে বারী তা’আলা, নাতে রাসুল (দ.) ও গজল/শানে গাউসুলআজম মাইজভাণ্ডারী বিষয়ের উপর বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। দিনব্যাপী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবিদ, লেখক ও গবেষকগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন ।





