দীর্ঘ ৩০ বছরের পানির সমস্যার অবসান হবে চুয়েটের: এমডি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম

কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইন স্থাপন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন অর্থমন্ত্রী

কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইন স্থাপন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন অর্থমন্ত্রী
দীর্ঘ ৩০ বছরের পানির সমস্যার অবসান হবে চুয়েটের: এমডি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম

নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম ওয়াসা কর্ণফুলী পানি শোধনাগার ১ ও ২ থেকে দৈনিক ২৯ কোটি লিটার পানি মহানগরীতে সরবরাহ করে আসছে। এই পানি শোধনাগারটি রাঙ্গুনিয়া উপজেলার পোমরাতে অবস্থিত। এই পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইন স্থাপন করে পানি সরবরাহের কাজ হাতে নিচ্ছে চট্টগ্রাম ওয়াসা।
আজ ১ সেপ্টেম্বর চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েটে পানি সরবরাহ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধূরী, এমপি। এতে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম। চুয়েট ক্যাম্পাসে ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের কর্মসুচী অনুষ্ঠিত হবে।

১৯৬৮ সালে রাউজানে প্রতিষ্ঠিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বাংলাদেশের অন্যতম প্রধান পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এতে বর্তমানে ৫টি অনুষদ, ১৮টি বিভাগ, ৬৩৬৭জন শিক্ষার্থী এবং ৩৬১জন শিক্ষকসহ মোট ১০৫৩জন জনবল রয়েছে। এই প্রতিষ্ঠানে ৬টি ছাত্র হল ও ৩টি ছাত্রী হলসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক এলাকায় প্রায় ৬৫০০ জন বসবাস করে। চুয়েটে আন্ডারগ্রাউন্ড পানি উত্তোলন করে দীর্ঘদিন যাবত পানির চাহিদা পূরণ করে আসছে। ভূ-গর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানি সরবরাহ পরিস্থিতি নিয়ে নাজুক অবস্থার সৃষ্টি হয় চুয়েটে।

এসব সমস্যার কথা উল্লেখ করে ১৫ জুন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবরে চুয়েটে পানি সরবরাহের জন্য আবেদন করে। আবেদন পেয়ে সামগ্রিক বিষয় নিয়ে পর্যালোচনা করে  ৬ জুলাই বিআরটিসি, চুয়েট বরাবরে বর্তমানে ব্যবহৃত পানির পরিমাণের উপর ভিত্তি করে পাইপলাইন ডিজাইন, পাম্পের ক্যাপাসিটিসহ পূর্ণাঙ্গ নকশা এবং সম্ভাব্য প্রাক্কলন প্রস্তুতির জন্য পত্র দিয়েছে ওয়াসা। এপ্রেক্ষিতে চট্টগ্রাম ওয়াসা কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত আট ইঞ্চি বিতরণী পাইপলাইন স্থাপনের কাজ হাতে নিতে যাচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের বিষয়ে প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম বলেন, চট্টগ্রামের তথা বাংলাদেশের অন্যতম একটি প্রকৌশল প্রতিষ্ঠান হলো চুয়েট। এই চুয়েটের শিক্ষার্থীরা দেশ ও আর্ন্তজাতিকভাবে বিভিন্ন জায়গায় সুনামের সাথে দেশের ভাবমূর্তি উজ্বল করেছে। দীর্ঘ ৩০ বছর ধরে পানির সমস্যায় ভুগছে চুয়েট। দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম ওয়াসা থেকে সুপেয় পানি সরবাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ে আমরা চুয়েটে পানি সরবরাহ কাজ সম্পন্ন করতে পারবো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email