বোয়ালখালী সমিতি কক্সবাজারের ঝাঁকজমক মিলনমেলা

বোয়ালখালী সমিতি কক্সবাজারের ঝাঁকজমক মিলনমেলা

কক্সবাজার জেলায় চট্টগ্রামস্থ বোয়ালখালী উপজেলা অধিবাসিদের সমন্বয়ে গঠিত বোয়ালখালী সমিতি কক্সবাজার-এর ঝাঁকজমক বার্ষিক মিলনমেলা-২০২৫ গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপি অনুষ্ঠানমালা আয়োজনের মধ্যদিয়ে কলাতলী সী বীচের ডিভাইন ইকো রিসোর্ট ও সী স্টোন ক্যাফেতে সম্পন্ন হয়েছে।

উপস্থিত সদস্যদের পরিবার ও ছেলে-মেয়েরা

এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল রেজিস্ট্রেশন, ছোট ও বড়দের খেলাধুলা, জুমার নামাজের বিরতি, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি সুব্রত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক আবদুল আজিজ ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জলিলের সার্বিক তত্ত্বাবধানে এবং সাংবাদিক ও বীমা উদ্যোক্তা আলমগীর রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মযজ্ঞে বত্রিশটি সপরিবারের প্রায় শতাধিক সদস্য  উপস্থিত ছিলেন।

উপস্থিত সদস্য ও তাঁদের ছেলেসহ স্বজনেরা

বক্তব্য রাখেন উপদেষ্টা খোরশেদ আলম, মাহবুব আলম, সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি বশির আহম্মদ মনি (সূফি মনি), ইউসুপ, জাহাঙ্গীর আলম, আবদুস সালাম, নজরুল, জসিম, নুরুল ইসলাম, আরজু, উজ্জ্বল দত্ত, পারভেজ, জাহাঙ্গীর, টিপু, আবদুল মজিদ, শফিউল আজম, বাবুল বৈদ্য, জাহেদ হোসেন, ছৈয়দ, মহিউদ্দিন চৌধুরী, মাহমুদুল হক মনু, কামাল উদ্দিন, আবদুল মোনাফ, রুবেল, জয়নাল, নেজাম উদ্দিন, মোরশেদ মাসুম, সিনিয়র সদস্য মুহাম্মদ আলমগীর চৌধুরী প্রমুখ।

সংগীত পরিবেশন করছেন শিল্পী নাজনীন সুলতানা জোনাকি

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কক্সবাজারের স্বনামধন্য শিল্পী নাজনীন সুলতানা জোনাকী, মিউজিশিয়ান হিসেবে কীবোর্ডে সংগত করেন পিস্ট্রুক ব্যান্ডের যন্ত্র সংগীত শিল্পী সিফাত, অক্টোপ্যাডে সংগত করেন যন্ত্রবাদক লিটন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email