চাঁদাবাজ-দখলবাজমুক্ত টেরীবাজার গড়ার প্রত্যয়ে নূর মোহাম্মদ মার্কেট ব্যবসায়ী সমিতির অভিষেক

চাঁদাবাজ-দখলবাজমুক্ত টেরীবাজার গড়ার প্রত্যয়ে নূর মোহাম্মদ মার্কেট ব্যবসায়ী সমিতির অভিষেক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরীবাজারের নূর মোহাম্মদ মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) নগরীর হাফিজ পার্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চাঁদাবাজ, দখলবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত টেরীবাজার গঠনে আমরা সবসময় কাজ করে যাব। ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল ইসলাম রয়েল, নূর মোহাম্মদ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসাইনসহ টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ ও পৃষ্ঠপোষক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. আবুল কালাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নাসির উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ ও আলহাজ্ব মোহাম্মদ অলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দীন, অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ওসমান গণি, অডিট সম্পাদক মোহাম্মদ নুরুছ সাফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবদুর রহিম, মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী ও তারেক মোহাম্মদ রুবেল।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ নূর মোহাম্মদ মার্কেটের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ ও কল্যাণে কাজ করার পাশাপাশি মার্কেটের শৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email