
সাবেক মেয়র মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
মাইজভাণ্ডারী সাধক হযরত শাহসুফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী (ক.)-এর জীবনী নিয়ে আলোচনা, দরবার শরীফে আমন্ত্রণ ও গানের বই উপহার
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ্ব হোসনেরা মনজুর আলম ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হযরত শাহসুফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী (ক.)-এর পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সাক্ষাৎকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুরের খলিফায়ে হুজুর গাউসুল আজম বাবা ভাণ্ডারী (ক.)-এর খলিফা এবং মাইজভাণ্ডারী গানের অন্যতম গীতিকার হযরত শাহসুফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী (ক.)-এর পবিত্র জীবন, আধ্যাত্মিক সাধনা ও অবদান নিয় আলোচনা হয়।
এ সময় আলহাজ্ব মনজুর আলমকে আমিন ভাণ্ডার দরবার শরীফে আগমনের জন্য আমন্ত্রণপত্র প্রদান করা হয়। পাশাপাশি হযরত শাহসুফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী (ক.)-এর রচিত মাইজভাণ্ডারী গানসমগ্র প্রকাশনা বই উপহার দেওয়া হয়।
সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন শাহজাদী ফাতেমা বেগম (খুশি), শাহজাদী আকলিমা আক্তার (পুতুল), শাহজাদী রাজিয়া সুলতানা, সমন্বয়ক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী, মো. জাভেদ হাসান, রাকিব ও লিটন।
সাক্ষাৎটি আধ্যাত্মিক ঐতিহ্য, মাইজভাণ্ডারী সংগীত ও মহান অলির স্মৃতি-সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও মতবিনিময়ের একটি উপলক্ষ হয়ে ওঠে।





