আহলা দরবার শরীফে কুতুবে জামান জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা (রহঃ) এঁর বেলায়েত বার্ষিকী সম্পন্ন

আহলা দরবার শরীফে কুতুবে জামান জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা (রহঃ) এঁর বেলায়েত বার্ষিকী সম্পন্ন

ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের অন্যতম প্রতিষ্ঠাতা, কুতুবে জামান, কুতুবুল আকতাব, সাহেবে ক্বাশফুওয়াল কারামত, হযরত মাওলানা শাহসূফী জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা (রহঃ)’র পবিত্র বেলায়েত বার্ষিকী খাস ওরশ শরীফ ২১ শে মাঘ মোতাবেক ৪ ঠা ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপি কর্মসূচির মধ্যদিয়ে আহলা দরবার শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়।

ওরশ শরীফ পরিচালনা করেন পীরে কামেল, মোনাজেরে আহলে সুন্নাত, হাদীয়ে জামান, হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-কাদেরী, আল-চিশতী সাহেব কেবলা (রহঃ)’র সাহেবজাদা, আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন, রাহবারে ত্বরীকত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-কাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।

ওরশ শরীফ উপলক্ষে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল পবিত্র খতমে পাক কোরআন, রাসূলে করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), সাহাবায়ে কেরাম (রাদ্বিঃ) এবং আউলিয়া কেরাম (রহঃ) এর রুহ মোবারকের উপর ফাতেহা পাঠ, এশার নমাজ, মিলাদ মাহফিল, জিকির-আযকার, সা’মা মাহফিল এবং তাবরুক বিতরণ।

ওরশ শরীফের নিয়মিত কর্মসূচি পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ 🙂 মাহফিলে তকরির পেশ করেন হজরতুল আল্লামা মুহাম্মদ ফরিদুল আলম রেজভী, মৌলানা জসিম উদ্দিন নূরী, মাওলানা নেজাম উদ্দিন চিশতী। সামা মাহফিল পরিবেশন করেন ওস্তাদ মনির কাওয়াল। রওজাপাক ও মাহফিলে মিলাদ-কিয়াম করেন মুহাম্মদ তুষার রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ,এইচ,এম নিযামুদ্দীন রাজু, সহ সভাপতি নিজাম উদ্দিন মাহমুদ প্রমুখ। এতে ভক্ত-আশেকবৃন্দ সকলে হাজির হয়ে আউলিয়া কেরামের রুহানী ফয়েজ হাসিল করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email