হযরত কালু শাহ্ (রহ:) পবিত্র বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে

বোয়ালখালীর আহলা শেখ চৌধুরী পাড়া কালু শাহ বাড়িতে আঞ্জুমানের মাহফিল অনুষ্ঠিত

বোয়ালখালীর আহলা শেখ চৌধুরী পাড়া কালু শাহ বাড়িতে আঞ্জুমানের মাহফিল অনুষ্ঠিত

হযরত কালু শাহ্ (রহ:) পবিত্র বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে উপমহাদেশের তরিকত চর্চার অন্যতম প্রাণকেন্দ্র, পবিত্র ভূমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া আহলা শেখ চৌধুরী পাড়া কালু শাহ বাড়ি শাখার উদ্যোগে ও ব্যবস্থাপনায় ইউছুফ মিয়ার সার্বিক সহযোগিতায় পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) ও সেমা মাহফিল চট্টগ্রামের বোয়ালখালীর আহলা শেখ চৌধুরী পাড়া কালু শাহ বাড়িতে ২৪শে মাঘ ৬ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়।

এতে মেহমান-এ আলা হিসেবে তশরিফ নেন পীরে কামেল, মোনাজেরে আহলে সুন্নাত, হাদীয়ে জামান, হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-কাদেরী, আল-চিশতী সাহেব কেবলা (রহঃ)’র সাহেবজাদা, আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন, রাহবারে ত্বরীকত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-কাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।

এতে তকরির পেশ করেন আহলা আসাদীয়া নূরীয়া জামে মসজিদের খতিব মাওলানা জিল্লুর রহমান। আরো দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। উক্ত মাহফিলে সামা পরিবেশন করেন কাওয়ালী শিল্পী পোয়া কাশেম। দরবারের আশেক ভক্তবৃন্দ যোগ দিয়ে নবী করীম (দ:) ও আউলিয়া কেরামের রুহানী ফয়েজ হাসিল করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email