
বোয়ালখালীতে চড়া দামে তেল বিক্রির দায়ে জরিমানা আদায়
বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
বোয়ালখালীতে চড়া দামে তেল বিক্রির দায়ে জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১২টায় উপজেলার বিভিন্ন তেল বিক্রয় প্যাক পয়েন্ট ডিলারের দোকানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
কানুনগোপাড়ার তায়েফ অয়েল স্টোরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রয় করার অপরাধে পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ২০ ধারা অনুসারে সরকার নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রয় করার অপরাধে ৫০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।
অভিযোগ রয়েছে তারা ১৩৫ টাকা দামে প্রতি লিটার অকটেন বিক্রয় করে। কিন্তু সরকার নির্ধারিত দামের বেশি তা বিক্রয়ের সুযোগ নেই।
এই অভিযানে আরো উপস্থিত ছিলেন এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, বোয়ালখালী থানা পুলিশেরশের একটি টিম ও আনসার সদস্যরা।





