বোয়ালখালীতে কৃষি জমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীতে কৃষি জমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
বোয়ালখালীতে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) রাতব্যাপি বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থানে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।

পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রাম এলাকায় অভিযানকালে বাণিজ্যিক উদ্দেশ্যে ফসলি জমির টপসয়েল কাটার সময় একটি এস্কেভেটর জব্দ করা হয়। তবে অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হন।
পরে পোপাদিয়া এলাকার মো. খোকনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(খ) ধারা ভঙ্গের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মেহেদি হাসান ফারুক জানান, টপসয়েল কাটার অভিযোগে কানুনগোপাড়া, বেঙ্গুরা, বিদগ্রাম ও কঞ্জুরি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি এক্সক্যাভেটর জব্দ ও জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানা পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email