বোয়ালখালীতে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে এডভোকেসি সভা

বোয়ালখালীতে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের সার্বিক
উন্নয়নে এডভোকেসি সভা

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে কুষ্ঠ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়ন বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ডিস্এ্যাভানটেইজড পিপলস্ এসোসিয়েশন (ডাপা)র আয়োজনে ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও নিউজিল্যান্ড এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন
ডিস্এ্যাভানটেইজড পিপলস্ এসোসিয়েশন (ডাপা)র সভাপতি কাজী মো: শাহ কামাল।

এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান ফারুক।
ফিল্ড অফিসার নিগার সুলতানার সঞ্চালনায়
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা,  সমাজসেবা অফিসার পিপলু চন্দ্র নাথ, টিএলএম আই বি চট্টগ্রামের সিনিয়র মেডিকেল অফিসার ডা: জীবক চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার মো: হারুনুর রশীদ, মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি শোয়াইব রেজা বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় উপজেলার বেশকিছু উপকারভোগি অংশ নেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email