তীব্র গরমে টেরীবাজারে সমাজসেবক বেলায়েত হোসেনের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

তীব্র গরমে টেরীবাজারে সমাজসেবক বেলায়েত হোসেনের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর টেরীবাজার কাটাপাহাড় এলাকায় তীব্র গরমে ক্লান্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

রবিবার (২৪ মে) থেকে টেরীবাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন এর উদ্যোগে এই শরবত বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

চলমান প্রচণ্ড গরমে পথচারী ও সাধারণ মানুষের একটু স্বস্তি দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। উপস্থিত লোকজন এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং সকল ব্যবসায়ী ও সমাজসেবী ব্যক্তিবর্গকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

এই রকম জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকলে সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে এবং অসহায় মানুষ সাময়িক স্বস্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলহাজ্ব বেলায়েত হোসেন জানান তীব্র গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রতিদিন চলবে, এতে রিক্সা ওয়ালাসহ পথচারীরা তীব্র গরমে শরবত খেয়ে তৃষ্ণা নিবারণ করতে পারবে।

এতে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন চৌধুরীসহ সমিতির নেতৃবৃন্দগণ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email