বরেণ্য রাজনীতিবিদ ও সমাজসেবক নুরুল আবছার চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

বরেণ্য রাজনীতিবিদ ও সমাজসেবক নুরুল আবছার চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম নুরুল আবছার চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সোমবার (২৭ জুলাই) নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আনোয়ারা উপজেলার শিলাইগড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল। এছাড়া বাদ আসর চন্দনপুরাস্থ মরহুমের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরীর আহ্বানে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী এবং সর্বস্তরের জনগণ কর্মসূচিতে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় শরিক হন।

তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী, সহকর্মী এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email