বায়ু ও শব্দদূষণে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে নগরী

বায়ু ও শব্দদূষণে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে নগরী

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, অতিরিক্ত বায়ু ও শব্দদূষণের ফলশ্রুতিতে নগরবাসি স্বাস্থ্যগতসহ নানাবিধ পরিবেশ-সংকটে নিমজ্জিত। যেভাবে দূষণ ক্রমাগতভাবে বাড়ছে, তাতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে নগর। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ভয়াবহ বায়ু ও শব্দদূষণের বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ভবিষ্যৎ বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

 

বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টিসহ যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন ও নাগরিক-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার (২২ মার্চ) সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিভিন্ন পরিবেশ ও নাগরিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন পরিবেশ মানবাধিকার আন্দোলন-পমা’র চেয়ারপারসন শিক্ষাবিদ-সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। স্বাগত বক্তব্য দেন গ্রিন অ্যালায়েন্স বাংলাদেশ’র সভাপতি সাংবাদিক আবসার মাহফুজ। এসডিজি ইয়ুথ ফোরাম সভাপতি নোমান উল্লাহ বাহার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক চাকসু ভিপি ও এমপি মাজহারুল হক শাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কর্ণফুলী গবেষক প্রফেসর ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ফজল আহমদ, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান, চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম নাগরিক ফোরামের সহ-সভাপতি শিল্পী শাহরিয়ার খালেদ, বিজিএমইএ’র সাবেক পরিচালক সাইফ উল্লাহ মনসুর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, রাজনীতিক মিটুল দাশ গুপ্ত, বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর আমিনুল হক বাবু, হেল্পিং হেন্ড চট্টগ্রাম-ইউএসএ’র সভাপতি কলামিস্ট মুহাম্মদ মুসা খান, সাবেক কাউন্সিলর এডভোকেট রেহেনা বেগম রানু, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান।

 

 

এ ছাড়া আরও বক্তব্য রাখেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, প্রফেসর নোমান আহমেদ সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৫তম ব্যাচের সভাপতি নুর হোসেন নিজামী তারা, চট্টগ্রাম নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক বদরুল হাসান টিটু, বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক আলিউর রহমান, সমাজকর্মী নেছার আহমেদ খান, তিলোত্তমা চট্টগ্রাম’র প্রতিষ্ঠাতা সাহেলা আবেদীন, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন-বাপসার সভাপতি এমএ হাসেম রাজু, আল্লামা রুমী সোসাইটির মহাসচিব ও বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদের সভাপতি এসএম সিরাজদ্দৌল্লাহ, গ্রিন ক্লাব গ্লোবাল সভাপতি সরোয়ার আমিন বাবু, ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আখতার খান প্রমুখ।

 

 

সভাপতির বক্তব্যে প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা বলেন, বর্তমান সময়ে বায়ু ও শব্দদূষণ মাত্রা ছাড়িয়ে গেছে। এর চরম নেতিবাচক প্রভাব পড়ছে জনজীবনে। এখনই এ বিষয়ে প্রয়োজনীয় সমাধান-উদ্যোগ না নিলে পরিস্থিতি আরো দুঃসহ হয়ে উঠবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email