ঈদ এসেছে
শ্রী বিপ্লব জলদাস

ঈদ এসেছে ঈদ এসেছে
খুশির সীমা নাই,
খোকা খুকু আনন্দেতে
উঠল মেতে তাই।

 

ঈদের দিনে ভীষণ মজা
ফিরনি সেমাই খেতে,
পরস্পরকে জড়িয়ে নিব
প্রেমের টানে মেতে।

 

রমজানের ঐ রোজার শেষে
আসে খুশির দিন,
ধনী গরিব এক হয়ে যায়
থাকে না মলিন।

 

রচনাকাল : ১৯ এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email