“পরিকল্পিত নগরী গড়ার লক্ষ্যে নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে” : ব্যারিস্টার মনোয়ার

চট্টগ্রাম নাগরিক ফোরামের ডবলমুরিং ও হালিশহর থানা কমিটির সমাবেশে ব্যারিস্টার মনোয়ার:
“পরিকল্পিত নগরী গড়ার লক্ষ্যে নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে” : ব্যারিস্টার মনোয়ার

 

চট্টগ্রাম নাগরিক ফোরামের ডবলমুরিং ও হালিশহর থানার নতুন কমিটি গঠন উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন, “পরিকল্পিত নগরী গড়ার লক্ষ্যে দলমত নির্বিশেষে নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, শিক্ষা, স্বাস্থ্যসহ নগর উন্নয়নে সর্বস্তরের নাগরিকদের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং এসব কর্মকান্ডে তাদেরকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”

বিশিষ্ট নারী নেত্রী মেহেরুন নিপার সভাপতিত্বে চট্টগ্রামের লালখানবাজারস্থ ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী জননেতা জহুর আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ এর চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার খালেদ ও মহাসচিব মোঃ কামাল উদ্দিন ।

এতে আরো বক্তব্য রাখেন ফোরামের সাংগঠনিক সম্পাদক এম মানসুর আলম, সাংবাদিক আফসার উদ্দিন আহমেদ, শুলকবহর আওয়ামী লীগ নেতা মাসুদ খান, চট্টগ্রাম মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি এস এম মিজানুর রহমান শিশির, শ্রম আদালতের সদস্য কাজী শহীদুল্লাহ, চান্দগাঁও আওয়ামী লীগ নেতা গোলাম রসুল মান্নান, রাশেদুল ইসলাম ইমন, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন চৌধুরী রকি, শাহাদাত হোসেন, ফাতেমা বেগম ডলি, নিশো আক্তার প্রমুখ।

বক্তারা চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনকে আরো বেশি বেগবান করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতিটি এলাকায় নাগরিক ফোরামের শাখা কমিটি গঠন করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানান ।

সমাবেশে শেষে ডবলমুরিং থানার নব নির্বাচিত সভাপতি হিসেবে মেহেরুন নিপা ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল মান্নান রানাকে এবং হালিশহর থানায় ইফতেখার আলমকে সভাপতি ও সাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। প্রতিটি কমিটির সদস্য সংখ্যা ১১ জন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email