লেখক হাসান রেজার মেয়ে খতিজাতুল হাসানের মৃত্যুতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি গোমদণ্ডী সদর শাখার শোক

লেখক হাসান রেজার মেয়ে খতিজাতুল হাসানের মৃত্যুতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি গোমদণ্ডী সদর শাখার শোক

মাইজভাণ্ডারী গানের অন্যতম গীতিকার, হযরত শাহসূফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরীর (কঃ) এর বাড়ি নিবাসী ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ শ্যামলাহাট শাখার সহসভাপতি লেখক হাসান রেজার মেয়ে খতিজাতুল হাসান গত ২৯ আগস্ট মঙ্গলবার মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আল্লাহ যেন খতিজাতুল হাসানকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন সেই দোয়া করে শোক প্রকাশ করে বিবৃতি দেন সৈয়দ আমিনুল হক ধর্মপুরীর ওরস শরীফ উদযাপন কমিটি, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চট্টগ্রামের বোয়ালখালীস্থ গোমদণ্ডী সদর শাখার সভাপতি, সাংবাদিক, খাদেম আল সিরাজ ভাণ্ডারী, পটিয়া প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, বীর চট্টগ্রাম মঞ্চ পটিয়া প্রতিনিধি সাংবাদিক গোলাম কাদের, রাউজান প্রেস ক্লাবের সদস্য লেখক সাংবাদিক নুর মোহাম্মদ, মোহনা টিভির বোয়ালখালী প্রতিনিধি সাংবাদিক তৌহিদুর রহমান, আনন্দ বার্তা ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান, শ্যামলা হাট শাখা, সুফি কথা সম্পাদনা পরিষদ, হযরত শাহ সুফি মানজি শাহ্ ওরশ শরীফ পরিচালনা কমিটি, গোমদণ্ডী জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা সাইফুউদ্দিন গোলামে জলিল ভাণ্ডারী ও খোকা ভাণ্ডারী, রমেশ ভান্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email