
বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে ইসলামী ফ্রন্টের প্রার্থী হাসান আযহারীর মতবিনিময়
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান আযহারীর (মোমবাতি প্রতীক) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী চট্টগ্রাম-৮ আসনকে ন্যায় ইনসাফের ভিত্তিতে মানবতার, মাদক ও দুর্নীতিমুক্ত আসনে পরিণত করতে গতকাল সর্বশেষ নির্বাচনী গণজমায়েত ও গণমিছিলের পর আজ (১০ ফেব্রুয়ারি) মঙ্গলবার বেলা ৩টায় বোয়ালখালী প্রেস ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের বোয়ালখালী অংশের প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি স.ম. এনামুল হক, যুবসেনা কর্মী মোহাম্মদ রিফাত।
বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আবুল ফজল বাবুল, আলমগীর চৌধুরী রানা, রাজু দে, পূজন সেন, রাজু বড়ুয়া, এমরান কাদেরী, এসএম রবিউল হোসাইন, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, আবু নাঈম, মো: জুয়েল।





