পটিয়া সাতগাছিয়া দরবারে ২৭০তম খোশরোজ শরীফ আজ

পটিয়া সাতগাছিয়া দরবারে ২৭০তম খোশরোজ শরীফ আজ

বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে হযরত গাউছুল আজম পীরানপীর দস্তগীর (র.) এঁর ২৭০ তম খোশরোজ শরীফ ও আওলাদে সুলতানপুরী(রা.) যৌথ বেছাল বার্ষিকী আজ ২ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে।

এইদিন বাদে ফজর হতে খতমে কোরআন, খতমে গাউছিয়া, বাদে এশা সামা মাহফিল, মোনাজাত ও সাহারীতে উন্মুক্ত তাবারুক বিতরণ করা হবে।

এ মাহফিলে সদারত ও মোনাজাত পরিচালনা করবেন অত্র দরবারের গদীনশীন পীরে তরীকত শাহছুফি সৈয়দ আবু মুহাম্মদ নুরুল আতাহার বিল্লাহ (কানুন) সুলতানপুরী।

উক্ত মাহফিলে জমিয়তে মুহিব্বানে সুলতানপুরী বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে সকল আশেকানদের উপস্থিতি কামনা করা হয়েছে। বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন জমিয়তে মুহিব্বানে সুলতানপুরী বোয়ালখালী শাখার সভাপতি মো. জামাল উদ্দিন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email