সম্মিলিত প্রচেষ্টাই হবে আমাদের প্রধান শক্তি- এরশাদ উল্লাহ এমপি

সম্মিলিত প্রচেষ্টাই হবে আমাদের প্রধান শক্তি- এরশাদ উল্লাহ এমপি

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী:
চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, “দেশের স্বার্থে, দেশের কল্যাণে এবং দেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টাই হতে হবে আমাদের প্রধান শক্তি। কারণ অনৈক্য আমাদের সক্ষমতা ও সম্ভাবনাকে দুর্বল করে দেয়।”

 

বুধবার (৪ মার্চ) বোয়ালখালী প্রেস ক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “সাংবাদিক সমাজ যদি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশে সহায়ক ভূমিকা পালন করেন, তাহলে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।”

 

উপজেলা বিআরডিবি হল রুমে বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনূর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো: নাঈম হাসান, বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, প্রচার সম্পাদক শহীদুল আলম, পৌর বিএনপি আহ্বায়ক শহীদুল্লাহ্ চৌধুরী, বিএনপি নেতা নুরুল করিম নুরু, আবু আকতার, উপজেলা জামায়াতের আমীর ডা. খোরশেদ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী।

 

এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম, আবুল ফজল বাবুল, মুহাম্মদ নাজিম উদ্দীন, আলমগীর চৌধুরী রানা, পূজন সেন, রাজু দে, প্রলয় চৌধুরী মুক্তি, রাজু বড়ুয়া, আল সিরাজ ভাণ্ডারী, এম এস এমরান কাদেরী, আশীষ আচার্য্য, সাজু চক্রবর্তী, বাবর মুনাফ, হোসাইন মাহমুদ, মুহাম্মদ আবু নাঈম, জুনাইদ জুয়েল।

সঞ্চালনায় ছিলেন কার্যনির্বাহী সদস্য এমএ মান্নান ও সদস্য রবিউল হোসাইন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email