৫০তম ওরশ শরীফ উপলক্ষে স্মৃতি কুইজ, জীবনীচিত্র প্রদর্শন ও আলোচনা সভা

পটিয়ায় নূরী বাবার জীবন ও সুন্নীয়তে অবদান নিয়ে সেমিনার অনুষ্ঠিত

পটিয়ায় নূরী বাবার জীবন ও সুন্নীয়তে অবদান নিয়ে সেমিনার অনুষ্ঠিত
৫০তম ওরশ শরীফ উপলক্ষে স্মৃতি কুইজ, জীবনীচিত্র প্রদর্শন ও আলোচনা সভা

আলমগীর রানা, বোয়ালখালী প্রতিনিধি:
আসন্ন সুলতানুল মোনাজেরিন, ইমামে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত হযরত শাহসূফী সৈয়দ আবুল মোকারেম মোহাম্মদ নুরুল ইসলাম (রহ.)-এর ৫০তম ওরশ শরীফ উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় ‘ইমামে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত হযরত নুরুল ইসলাম (রহ.) সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, খরনা শাখার ব্যবস্থাপনায় এবং আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)-এর সদয় সম্মতিতে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনার উপলক্ষে সকাল ১০টায় ‘ইমামে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত হযরত নুরুল ইসলাম (রহ.) স্মৃতি কুইজ প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল সেমিনারের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, খরনা শাখার সদস্য বখতেয়ার উদ্দীন। নাতে মুস্তাফা (সা.) পরিবেশন করেন সংগঠনের খিতাপচর শাখার সদস্য মহিউদ্দিন রিফাত।

সেমিনারে ‘নূরী বাবার কর্মময় জীবন ও সুন্নীয়তের প্রতি অবদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকরা তাঁদের বক্তব্যে হযরত নুরুল ইসলাম (রহ.)-এর বর্ণাঢ্য আধ্যাত্মিক ও কর্মময় জীবন, ইলমি প্রজ্ঞা, আদর্শ ও শিক্ষা, সুন্নীয়তের প্রচার-প্রসারে তাঁর অবদান এবং তাঁর আধ্যাত্মিক জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। বিশেষভাবে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের কনফারেন্সে সভাপতিত্ব করার ঐতিহাসিক বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফের খলিফা মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদী, আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নেজাম উদ্দীন চিশতি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দীন রাব্বানী, আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সরওয়ার জামান, শাখার সাধারণ সম্পাদক নুরুল আবছার, নুরুল আবছার পেশকার, টি এম ইয়াকুব আলী, প্রকৌশলী মেজবাহ উদ্দীন স্বপন, জসিম মুন্সি, মাস্টার নজির আহমেদ, রফিকুল ইসলাম মনাই, বদিউল আলম প্রমুখ।

প্রবন্ধ পাঠ করেন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এইচ এম আলমগীর চৌধুরী রানা।

অনুষ্ঠানে হযরত নুরুল ইসলাম (রহ.)-এর জীবন ও কর্মের ওপর নির্মিত বিশেষ জীবনীচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি স্মৃতি কুইজ প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মননশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক মো. ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, খরনা শাখার সহ-সভাপতি নুরুল আমিন।

সেমিনারের মাধ্যমে হযরত নুরুল ইসলাম (রহ.)-এর জীবনাদর্শ, ইলমি ও আধ্যাত্মিক অবদান এবং সুন্নীয়তের খেদমতে তাঁর ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email