
দেওয়ান বাজারবাসীকে ঈদ উপহার দিলেন কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান
চট্টগ্রাম নগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আবদুল মান্নান।
১৭ মার্চ (মঙ্গলবার) দুপুর ২ টায় দেওয়ান বাজার ওয়ার্ডস্থ ঘাটফরহাদ বেগ স্কুল মাঠে ঈদ উপহার বিতরণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নকিব উদ্দিন ভূঁইয়া, সফিকুর রহমান, মজুমদার, আবুল হাসেম, মোঃ ফতেহ আলী, মোঃ মহিউদ্দিন, কফিল উদ্দিন, মোঃ মাসুদ, আবু ইউসুফ, মোঃ নাঈম, মোঃ হানিফ, মোঃ ইয়াছিন, মোঃ সাজ্জাদ, মোঃ আসিফ, মোঃ জাহেদ, মোঃ ফারুক, মোঃ আরিফ, মোঃ মানিক, মোঃ পাপ্পু, মোঃ জুনায়েদ,
এসময় প্রধান অতিথি আলহাজ্ব আবু সুফিয়ান বক্তব্যে বলেন কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আবদুল মান্নান এর পক্ষে থেকে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার বিতরণ করেছে এবং দেওয়ান বাজার ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ হবে।
কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আবদুল মান্নান বলেন দেওয়ান বাজারবাসীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ৫০০শ পরিবারকে আমি আমার সাধ্যমত, সামর্থ্যমত ঈদ উপহার দিয়ে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি।
এদিকে ঈদ উপহার পেয়ে খুশি হতদরিদ্র পরিবারের মানুষগুলো।





