প্রজনন মৌসুমকে সামনে রেখে

হালদা নদী, মোহনা ও কর্ণফুলী নদীতে বোয়ালখালী মৎস্য দপ্তরের অভিযান

হালদা নদী, মোহনা ও কর্ণফুলী নদীতে বোয়ালখালী মৎস্য দপ্তরের অভিযান

বোয়ালখালী উপজেলা প্রতিনিধি:
হালদা নদী, মোহনা ও কর্ণফুলী নদীতে বোয়ালখালী মৎস্য দপ্তর ও হালদা অস্থায়ী নৌপুলিশ একটি যৌথ অভিযান পরিচালনা করে লাখ টাকা মূল্যের ক্ষতিকর জাল করে।

শনিবার (১৮ এপ্রিল) হালদা নদীতে প্রজনন মৌসুমকে সামনে রেখে বোয়ালখালী মৎস্য দপ্তর ও হালদা অস্থায়ী নৌপুলিশের যৌথ উদ্যোগে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত হালদা নদী, মোহনা ও কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করা হয়।

বোয়ালখালী উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসানের নেতৃত্বে উক্ত অভিযানে ১ টি ক্ষতিকর বেহুন্দি জাল ও প্রায় ৫২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ টাকা। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে আরও ছিলেন, হালদা অস্থায়ী নৌপুলিশের এস আই রমজান আলী, সোহেল মিয়া, হালদা পাহাড়াদার আলমগীর, সুমন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email