বোয়ালখালীতে খাল ভরাটকারীকে ১০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীতে খাল ভরাটকারীকে ১০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম): বোয়ালখালীতে খাল ভরাটের অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকায় খাল ভরাটের অপরাধে জনৈক ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন। অভিযানে খাল ভরাটের মাধ্যমে পানি প্রবাহ ব্যাহত হওয়ার বিষয়টি প্রমাণিত হলে দোষী ব্যক্তির ওপর তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয় এবং খালের স্বাভাবিক অবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email